প্রকাশিত: ০১/০৬/২০১৮ ৩:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার করমজা এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পর র‌্যাব-৫ এর পক্ষ থেকে মোবাইল ফোনের ম্যাসেজ পাঠিয়ে জানানো হয়, করমজা এলাকায় র‌্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গোলাগুলি হয়েছে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রাত ১২টার দিকে র‌্যাব সদস্যরা ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। অজ্ঞাত হিসেবে মরদেহ দুটি রামেকের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer