প্রকাশিত: ০৩/০৪/২০২১ ২:২৪ পিএম

বিশেষ প্রতিনিধি::

কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ শাহীন আক্তারের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি ওই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী।

কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় সাংসদ শাহীন আক্তার গত ৩০ মার্চ করোনার নমুনা পরীক্ষা দেন। পরের দিন তাঁর করোনা পজিটিভ ফল আসে। গতকাল শুক্রবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন সাংসদ শাহীন আক্তারের ছোট ভাই উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমানে সাংসদ শাহীন আক্তার ঢাকায় তাঁর ন্যাম ভবনের সরকারি বাস ভবনে আছেন। তবে তিনি সুস্থ আছেন। দুই সপ্তাহ সাংসদের স্বামী সাবেক সাংসদ আবদুর রহমান বদি দ্বিতীয় দফায় করোনায় সংক্রমিত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। গত ৩১ মার্চ তিনি করোনা নেগেটিভ হন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...