প্রকাশিত: ২৪/১১/২০১৬ ৭:৩৪ এএম

স্টাফ রিপোর্টার ॥ সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপীল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আপীল গ্রহণ করেন।

দুদকের আইনজীবী খোরশেদ আলম খান বলেন, দুদক আইনের ২৭ ধারায় অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ এমপি বদির বিরুদ্ধে আনা হয়েছিল তা থেকে তাকে খালাস দিয়েছেন বিচারিক আদালত। দুদকের আপীল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। এখন পেপারবুক প্রস্তত হবে, তারপর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আপীলের ওপর শুনানি হবে। গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এই খালাসের রায়ের বিরুদ্ধে দুদক আপীল করে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer