উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১১:২৫ পিএম , আপডেট: ১৪/০৭/২০২৪ ১১:২৫ পিএম

শামীমুল ইসলাম ফয়সাল
বদলী আদেশ হওয়ার পরও স্বপদে বহাল আছেন উখিয়ার সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব।

গত ৩০ জুন, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবু তালেব সহ ৮ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

ফেনীর ফুলগাজী উপজেলায় বদলী করার দুই সপ্তাহ অতিবাহিত হলেও বর্তমান কর্মস্থল উখিয়াতেই রয়ে গেছেন তিনি।

একই প্রজ্ঞাপনে টেকনাফ উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা শাহরিন সুলতানাকে উখিয়াতে বদলী করা হয়, আবু তালেবের কারণে তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে পারেননি।

অন্যদিকে জনবল সংকট থাকায় বদলীকৃত কর্মকর্তা যোগ না দেওয়ার কারণে দাপ্তরিক কাজ কর্মে প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ফুলগাজীর নির্বাচন কর্মকর্তা ইসমত জাহান লিপি।

বিষয়টির সত্যতা স্বীকার করে জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দীন বলেন, ” বদলী হয়েছে সেটা সত্যি, সামনে যেহেতু উখিয়ার একটি ইউপিতে নির্বাচন আছে আমি তাকে সে পর্যন্ত থাকতে বলেছি।”

এই বদলী’টি তাৎক্ষণিক নয়, নিয়মিত বদলী আদেশ উল্লেখ করে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ” তিনি তাৎক্ষণিক বদলী হননি, কাজের সুবিধার্থে তাকে রাখা হয়েছে। ”

এপ্রসঙ্গে আবু তালেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...