প্রকাশিত: ২১/০২/২০১৭ ৯:২০ এএম

নিউজ ডেস্ক::

বাংলাদেশ পুলিশের ১৩ জন পুলিশ সুপারকে (এসপি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত আদেশে বদলীর বিষয়টি জানানো হয়।

তাদের মধ্যে নৌ পুলিশের আনোয়ার হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দফতরের মোহাম্মদ শহীদুল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (সিএমপি), পুলিশ সদর দফতরের মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি), আরএমপির তোফায়েল আহাম্মদকে ১২ এপিবিএন’এ, ডিএমপির এস এম মেহেদী হাসানকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

৭ম এপিবিএন সিলেটের আশরাফুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে, বগুড়া হাইওয়ে পুলিশের ইসরাইল হাওলাদারকে ৭ম এপিবিএন সিলেটে, ইন্ডস্ট্রিয়াল পুলিশের মোস্তাফিজুর রহমানকে বগুড়ার হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়াও খাগড়াছড়ি জেলার এসপি মো. মজিদ আলীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায়, খুলনার আলী আহমদ খানকে কুষ্টিয়া জেলায়, এসপি প্রলয় চিসিমকে এসবিতে ঢাকায়, ডিএমপির এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ফেনীতে এবং ফেনীর মো. রেজাউল হককে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer