প্রকাশিত: ২৫/০৯/২০২১ ২:২০ পিএম , আপডেট: ২৫/০৯/২০২১ ২:২৮ পিএম

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ ঘন্টার মধ্যে এটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। নতুন আসা এই ঘুর্ণিঝড়ের নাম হবে ‘গুলাব’। পাকিস্তানের দেওয়া এই নাম আগামী ২৪ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে পারে স্থলভাগে।

ইতোমধ্যেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িষ্যা উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রভাব পড়বে বাংলাদেশেও।

জানা যায়, এই মুহুর্তে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ অবস্থা করছে। ক্রমে এটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা। আগামী ১২ ঘণ্টায় এই অতি গভীর নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর রবিবার ওড়িশার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে সেটি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িষ্যা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বাংলাতেও। বিশেষ করে উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে উত্তর ২৪ পরগনা, হাওড়া, গুগলি ও কলকাতায়া রোববার থেকেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার ২৪ পরগনার দুই অংশ ও পূর্ব মেদিনীপুরে ভারি বৃষ্টিপাত হতে পারে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer