
নিউজ ডেস্ক::
বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় ভাসমান অবস্থায় ৮ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে টেকনাফ উপকূলের নোয়াখালী পাড়া পয়েন্ট থেকে ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, পাচারকারী পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক আছাদুজ্জামান চৌধুরী জানান, সাগর পথে ইয়াবার চালান এনে মেরিন ড্রাইভে তোলার খবর পেয়ে শনিবার রাত থেকে বিজিবি নোয়াখালীপাড়াসহ আশপাশের এলাকায় টহল জোরদার করে। পরে রোববার ভোরে মেরিন ড্রাইভ থেকে কিছু দূরে বঙ্গোপসাগরে একটি বস্তা ভাসতে দেখা যায়। বস্তাটি তল্লাশি করে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

পাঠকের মতামত