প্রকাশিত: ১৮/০৩/২০২১ ১০:৩৩ এএম

যশোরের মণিরামপুরে মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আতশবাজি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ছাদে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

এ বিষয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সন্ধ্যায় মণিরামপুর ইউএনও অফিস ভবনের দোতলার ছাদে আতশবাজি ফুটানোর আয়োজন করা হয়।

তিনি জানান, একপর্যায়ে আতশবাজির ফুলকি পড়ে ছাদে রাখা কাগজপত্রে আগুন লেগে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পুড়ে যাওয়া কাগজপত্রগুলো পরিত্যাক্ত বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer