ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ৪:১৯ পিএম

সিলেটের জৈন্তাপুরে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পিকআপভ্যানের ও লেগুলার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে চারজন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, জৈন্তাপুরের চিকনাগুল থেকে শিশুসহ ১০ জন লেগুনায় করে বউভাতের অনুষ্ঠানে মোকামপু‌ঞ্জির দিকে যা‌চ্ছিলেন। অন‌্যদিকে দরবস্তবাজার থেকে গরু কিনে হ‌রিপুরের দিকে যা‌চ্ছিল এক‌টি পিকআপভ্যান।

দুপুর ১টার দিকে দু‌টি গা‌ড়ি দরবস্ত এলাকার পল্লী বিদ‌্যুৎ স‌মি‌তির কার্যালয়ের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে সাতজন।

সোমবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন: নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন: উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার পুশ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫), সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র (২৫), রিতু (৮), বিজলি (৫)।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের সিলেটের এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ দিকে সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...