প্রকাশিত: ০৩/০৪/২০১৮ ৭:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ এএম

নিউজ ডেস্ক:;

দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করতে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হচ্ছে।  ‘কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যবহার করা যাবে ফ্রি ওয়াইফাই’ এমন কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ সোমবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনার পাশাপাশি কক্সবাজার শহরকে গ্রিন, ক্লিন এবং সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হবে।

কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত সমুদ্র সৈকতের নির্মল পরিবেশ রক্ষার পরিচ্ছন্নতা অভিযানে ‘আমাদের সমুদ্র রাখিবো বিশুদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে পর্যটকসহ নানা শ্রেণি-পেশার মানুষ জমায়েত হয়।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয় এর সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার ড. একে ইকবাল হোসেন প্রমুখ

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...