ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১১:০১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অরুনিমা কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ২৪ এর বিপ্লবে প্রায় দেড় হাজার ছাত্রজনতা শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। কোন চাঁদাবাজ ও ফ্যাসিবাদীর হাতে এদেশ তুলে দিতে চাই না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর চলছে নানা ষড়যন্ত্র। আমরা সকল মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মিনহাজ। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...