প্রকাশিত: ২০/০১/২০২০ ৭:১২ এএম

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি ফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। রোববার তিনি কক্সবাজারে এসে পৌঁছেছেন। ২০১৮ সালের জানুয়ারিতেও তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন।
জানা যায়, রোববার সকালে ইয়াং হি লি কক্সবাজারে এসে পৌঁছেছেন। তিনি আগামীকাল সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
এ সময় রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে কথা বলবেন তিনি। এ ছাড়া তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন।
সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি এবং মিয়ানমারকে পর্যবেক্ষণ করবেন।
২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি। তার আগের দিন তিনি ঢাকায় পৌঁছান। সে সময় পাঁচ দিনের এ সফরে ইয়াং হি লি একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer