উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২২ ১০:১৭ এএম

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে ১১ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (৫ ডিসেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গত ২৭ নভেম্বর সবশেষ জারি করা গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর ৪ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল ছিল। শনিবার প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে থানচি উপজেলাকেও নিষেধাজ্ঞার আওতায় যুক্ত করা হয়।

জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এ সময় সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। প্রথমে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম ও থানচি দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে ফের নিষেধাজ্ঞা আরোপ করে। গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। এ ছাড়াও গণবিজ্ঞপ্তি জারি করে গত ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

গত ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি এই ৩টি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে গত ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ দফায় রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এ ছাড়াও ৭ম দফায় গত ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বাড়ানো হয়। পরে ৮ম দফায় (২০ নভেম্বর) ফের গণবিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা গত ২৭ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। পরে ৯ম দফায় গত ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রোয়াংছড়ি ও রুমা উপজেলায় সব দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

সর্বশেষ গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ফের গণবিজ্ঞপ্তি জারি করে ১১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে স্থানীয় প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলায় সব দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...