প্রকাশিত: ১১/০৭/২০১৭ ৬:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
আলোচিত মিতু হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে ফের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা কার্যালয়ে এসেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। মঙ্গলবার (১১ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে তিনি গোয়েন্দা কার্যালয়ে আসেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) কামারুজ্জামান তাকে ডেকেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাহমুদা খাতুন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কামারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার বাদী হিসেবে আরও কিছু বিষয় তার কাছ থেকে জানা প্রয়োজন। এ কারণেই আমি তাকে আসতে বলেছি।’ বাবুল আক্তার তার কার্যালয়ে রয়েছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক এই পুলিশ কর্মকর্তা মামলা নিয়ে কথা বলতে সিএমপিতে আসেন।
উল্লেখ্য, গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে পালিয়ে যায় তিন জন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় বাবুল আক্তার নগরীর পাঞ্চলাইশ থানায় অজ্ঞাত তিন জনের নামে একটি মামলা করেন। মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।
মামলায় নয় আসামি মধ্যে মুসা ও কালু ছাড়া অন্যদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পাঁচ আসামি এখন কারাগারে রয়েছেন। নুর নবী ও নুরুল ইসলাম রাশেদ নামে আরও দুই আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer