উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২২ ৩:৫৩ পিএম

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ২ হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিটের ওপর কাল (১০ অক্টোবর) শুনানি হবে। এজন্য ফেনী কারাগার থেকে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে বাবুল আক্তারকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন।

তিনি বলেন, শনিবার বেলা ১২টার দিকে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুনের দায়ে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। মামলায় বাবুলসহ ৭ জনকে আসামি করা হয়েছে। সেদিন দুপুর ৩টায় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) আবু জাফর মো. ওমর ফারুক চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় ২ হাজার ৮৪ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। আদালত ১০ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...