উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২৩ ৯:০৬ এএম
সেন্টামার্টিন জেটি

কক্সবাজারে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দুই দিনেও সেন্ট মার্টিনে আটকে পড়া দুই শতাধিক পর্যটক টেকনাফে ফিরতে পারেনি। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান বিষটি নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের বোট ও জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আটকে পড়া পর্যটকদের জন্য হোটেলের ভাড়া অর্ধেক করা হয়েছে। আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক থাকলে জাহাজ গিয়ে পর্যটকদের ফিরিয়ে আনবে।

এর আগে শুক্রবার সকালে টেকনাফ থেকে এমভি বার আউলিয়া জাহাজে করে ৮৫২ জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যান। বৈরী আবহাওয়া কারণে জাহাজটিতে ছয় শতাধিক পর্যটক টেকনাফ ফিরে এলেও অন্যরা দ্বীপে অবস্থান করেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সাগর এই মুহূর্তে শান্ত আছে। কাল সকালে টেকনাফ থেকে একটি জাহাজ সেন্ট মার্টিন আসবে। সেটিতে আটকে পড়া পর্যটকরা ফিরে যাবেন। পর্যটকদের যেন অসুবিধা না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...