প্রকাশিত: ১৫/১১/২০১৮ ২:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নিরাপত্তা নিশ্চিত করা ও স্বদেশের জায়গা জমি ফেরত পাওয়াসহ কয়েক দফা দাবিতে টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পে বিক্ষোভ করছেন রোহিঙ্গারা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উনচিপ্রাং ক্যাম্পের ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মিয়ানমারে ফিরতে চান না তারা। এ বিক্ষোভের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী প্রত্যাবাসনের জন্য উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে আসার জন্য শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কয়েকটি বাস পৌঁছালে বিক্ষোভ শুরু করেন রোহিঙ্গারা। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে নানা দাবি তুলে স্লোগান দিচ্ছেন তারা। বাসগুলো ঘিরে রাখা হয়েছে।

আরআরআরসি অফিস সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের নিয়ে আসার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া রোহিঙ্গারা- ‘এখন আমরা ফিরবো না’, ‘ গণহত্যার বিচার চাই’, ‘নিরাপত্তার নিশ্চয়তা চাই’, ‘স্বদেশের জায়গা জমি ফেরত চাই’ ইত্যাদি দাবিতে শ্লোগান দিচ্ছেন।

কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে জানা গেছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মিয়ানমারে ফেরত যেতে চান না।
বাংলাদেশ-মিয়ানমারের গঠিত যৌথ ওয়ার্কিং কমিটির তথ্য অনুযায়ী আজ (বৃহস্পতিবার) রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতও রয়েছে দুদেশ। প্রথম দফায় যেসব রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হচ্ছে, তারা টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়ার বালুখালী সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ট্রানজিট পয়েন্ট দিয়ে তাদের পাঠানোর কথা রয়েছে।

/

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...