প্রকাশিত: ১২/০৪/২০২২ ৯:৫১ এএম

কক্সবাজারের ঈদগাঁওতে ছুরিকাঘাতে তারেকুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তারেকুল ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে। গতকাল ভোরে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একটি দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে তারেক ওই এলাকায় একটি মুদির দোকান করে আসছিল।

সোমবার ভোররাতে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবদুশ শুক্কুর জানান, ভোররাতে তার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরের তিন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে। ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...