রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ আরসা সদস্যদের গুলিতে মো. সাবের (২৫) নামে ...

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল রানা বাবু নামের এক কিশোর। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় গত ৯ মার্চ রাতে ওই শিক্ষার্থী ঘর থেকে বের হলে আগেই ওঁৎ পেতে থাকা রানা ও তার তিন সহযোগী তুলে নিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে নির্যাতিতার বাবা রানা বাবুকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে রোববার রাতে অভিযান চালিয়ে রানা বাবুসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
পাঠকের মতামত