উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১০/২০২২ ৪:২৬ পিএম

বাংলাদেশি তরুণ-তরুণীদের প্রেমের টানে সাত-সমুদ্র তের নদী পাড়ি দিয়ে নিজ দেশ ছেড়ে চলে আসছেন ভিনদেশি তরুণ-তরুণীরা। একজন, দুইজন নয় বরং চলতি বছরে মোট ১০ জন বিদেশি প্রেমিক-প্রেমিকা বাংলাদেশে এসেছেন। তন্মধ্যে ৭ জন তরুণী ও ৩ জন তরুণ।

তাদের প্রত্যেকে আমাদের দেশের চেয়ে উন্নত দেশের নাগরিক। এমনকি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের এক প্রেমিক পুরুষ প্রেমের টানে সম্প্রতি গাজীপুরে এসে বিয়ে করেন। এছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি ঝড় তুলেছে বেলারুশের মেয়ে ও লক্ষ্মীপুরর ছেলে হাবিব-নাতালিয়ার প্রেম কাহিনী।এবার নোয়াখালীতেও প্রেমের টানে আসলেন মিশরীয় সুন্দরী নারী দালিয়া(২১)।

জানা যায়,নোয়াখালীর সেনবাগ উপজেলা নবীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোবিন্দপুরের চান মিয়া হাজি বাড়ী গোলাম সারোয়ারের বাবুর(২৮) প্রেমের টানে মিশর থেকে দালিয়া নামের ওই সুন্দরী নারী গতকাল সন্ধ্যায় নোয়াখালীতে আসছেন।প্রেমিক গোলাম সারোয়ার বাবু মিশরে দালিয়াদের বাসায় পাশেই কাজ করতো।চোখাচোখি একপর্যায়ে প্রেম পরে বিয়ে করেন এই দম্পতি।

বিয়ের দুই বছর পর মিশর থেকে এই সুন্দরী নারী আসছেন বলে জানান বাবুর পরিবারের সদস্যরা।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মিশরীয় ওই সুন্দরী নারীকে দেখার জন্য এলাকাবাসী ভিড় করছেন বাবুদের বাড়িতে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...