প্রকাশিত: ২৯/১০/২০১৮ ৪:১৬ পিএম

ডেস্ক নিউজ:

খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামের মো. আবদুল বারেকের ছেলে মো. শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে আমেনা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তানও রয়েছে।

প্রায় এক যুগ ধরে মো. শাহাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে ভাশুর মো. দেলোয়ার হোসেনের ছেলে টমটমচালক মো. ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এ প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন চাচি। সোমবার পর্যন্ত পাঁচ দিনেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় বুধবার রাত ১২টার দিকে মো. ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। বন্ধ রয়েছে তাদের দুইজনের মোবাইল ফোনও।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রামে কর্মরত মো. শাহাদাত হোসেন বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আমিরুল বশর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer