প্রকাশিত: ১৭/১২/২০২১ ৯:৩৯ পিএম


মহান বিজয় দিবসে যখন মানুষ বিজয়ের উদযাপনে ব্যস্ত ঠিক সেই দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে হয়েছে এক প্রেমিক যুগলের নাটকীয় বিয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের তরুণী খাদিজার সঙ্গে প্রবাসী এক যুবকের বিয়ে ঠিক করে পরিবার। কিন্তু সেই বিয়েতে রাজি ছিলেন না ওই তরুণী। কারণ খাদিজার সঙ্গে ওয়ালীউল্লাহ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। তাকেই বিয়ে করতে চান তিনি।

এজন্য হার্টে ব্যাথার নাটক করেন খাদিজা। তাকে হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স অ্যান্ড প্রিয়ম মা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই তরুণীর কোনো সমস্যা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান। পরে তিনি খাদিজার সঙ্গে একান্তে কথা বলে জানতে পারেন আসল ঘটনা।

ঘটনা শুনে ডা. মাহফুজুর রহমান প্রেমিক ওয়ালীউল্লাহ ও তার পরিবারকে হাসপাতালে ডাকেন। পরে উভয় পরিবারের সঙ্গে কথা বলে, তাদের সম্মতি আদায় করে হাসপাতালেই বিয়ের ব্যবস্থা করেন মাহফুজুর। রোগী ও চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকা হাসপাতালের নার্স, ডাক্তাররাও যোগ দেন ভিন্নরকম এই বিয়ের আয়োজনে।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান জানান, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি অভিভাবকদের ঘটনা খুলে বলেছেন। স্বজনরা তার কথা শুনে পরিস্থিতি বুঝে কাজী ডেকে হাসপাতালেই বিয়ে সম্পন্ন করান।

পাঠকের মতামত

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer