উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ৯:২৬ এএম , আপডেট: ১৮/০৪/২০২৪ ৯:৩০ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে একজন পর্যটক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষক মোহাম্মদ নিজামকে (৪৪) গ্রেফতার করেছে।

ভুক্তভোগী তরুণী ঢাকা কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত নিজাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদমতলীর শামসুল হকের ছেলে।

এরআগে গত ১৫ এপ্রিল আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে ওই তরুণী ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, ‘অভিযুক্ত নিজামকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে বুধবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সন্ধ্যায় তিনি ঢাকার পথে রওয়ানা দিয়েছেন। এ ঘটনায় বুধবার উখিয়া থানায় ভুক্তভোগী তরুণী বাদী মো. নাজিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, এক বান্ধবীকে নিয়ে মামলার বাদী গত ১৫ এপ্রিল ঢাকা থেকে কক্সবাজার যান। উঠেন উখিয়ার ইনানী সৈকতের লা বেলা রিসোর্টের ‘রোজ’ কটেজের নিচ তলার ৪০২ নম্বর কক্ষে। তাদের সঙ্গে আসেন এক মাস আগে পরিচিত ব্যক্তি মোহাম্মদ নিজাম। তিনি উঠেন পাশের ৪০১ নম্বর কক্ষে। নিজাম মামলার বাদীর সঙ্গে আসা বান্ধবীর পূর্ব পরিচিতি ছিলেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বান্ধবী সৈকত ঘুরতে যান। মাথা ব্যথা জনিত কারণে বাদী ৪০২ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে নিজাম ওই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। তার আত্মচিৎকারে হোটেলের লোকজন এগিয়ে গেলে নিজাম পালিয়ে যান। পরে জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদীকে উদ্ধার করেন। পুরে পুলিশ ইনানী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিমকে গ্রেফতার করে।

লা বেলা রিসোর্টের ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ‘১৫ এপ্রিল দুপুরে রিসোর্টে এসে মো. নিজাম দুইটি এসি রুম ভাড়া নেন। ৪০২ নম্বর কক্ষে উঠেন ২ নারী। নিজাম উঠেন পাশের ৪০১ কক্ষে। নিজাম এ সময় দুই তরুণীকে চাচাতো বোন পরিচয় দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে রিসোর্ট কক্ষে তরুণীকে ধর্ষণের বিষয়টি তাদের কেউ জানায়নি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...