প্রকাশিত: ০১/১১/২০১৮ ১০:৩১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তড়িৎ প্রকৌশল বিভাগ।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশে প্রযুক্তির উন্নয়নের পূর্বে আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন হওয়া অধিক গুরুত্বপূর্ণ’।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসা শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা এবং নিলুফার সুলতানা।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তাসনিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ মডারেটর জুলিয়া পারভিন। উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সৈয়দ মিনহাজ হোসেন, সাইফুদ্দিন মুন্না এবং কানিজ ফাতেমা।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয় তড়িৎ প্রকৌশল বিভাগ এবং হিসাববিজ্ঞান বিভাগ। ৫-০ ব্যালটে তড়িৎ প্রকৌশল বিভাগ চ্যাম্পিয়ন হয়।

 

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...