প্রকাশিত: ০৪/০৭/২০২১ ১১:০২ এএম , আপডেট: ০৪/০৭/২০২১ ১১:০৫ এএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে নীরব চাঁদাবাজি। সক্রিয় জঙ্গি সংগঠন এবং অপরাধী চক্রগুলো ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের কাছ থেকে দৈনিক ও মাসিক হারে চাঁদা আদায় করে আসছে। তাদের চাহিদামতো চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সাধারণ রোহিঙ্গাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এমনকি চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী চক্রগুলো নিজেদের মধ্যেই জড়িয়ে পড়ে সংঘাতে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে চাঁদাবাজি হয় এমন তথ্য আমাদের জানা নেই। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’ একইভাবে রোহিঙ্গা ক্যাম্পে চাঁদাবাজির কথা অস্বীকার করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানও।

নাম প্রকাশ না করার শর্তে শরণার্থী ক্যাম্পের এক বাসিন্দা বলেন, ‘জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ রোহিঙ্গারা। চাঁদা দেওয়া ছাড়া এখানে ব্যবসা করতে পারে না কেউ। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে চালানো হয় অমানুষিক নির্যাতন। তাই চাঁদা দিয়েই বসবাস করতে হয় ক্যাম্পের অধিবাসীদের।

আরসা ছাড়াও জঙ্গি সংগঠন আরএসও, ইসলামী মাহাজ, জমিয়তুল মুজাহিদিন দৈনিক ও মাসিক হারে চাঁদা আদায় করে থাকে। জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি ছোট-বড় ২০টি সন্ত্রাসী সংগঠনও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদা আদায় করে।
সন্ত্রাসী সংগঠনগুলো সাধারণ রোহিঙ্গাদের পাশাপাশি ক্যাম্পে সক্রিয় অপরাধী চক্রগুলোর কাছ থেকেও মাসোহারা আদায় করে। চাঁদাবাজির ভাগ-বাটোয়ারা এবং ক্যাম্পে আধিপত্য নিয়ে প্রায়ই বিবাদে জড়িয়ে পড়ে সন্ত্রাসীরা। ফলে প্রতিনিয়তই ঘটে হতাহতের ঘটনা।

সুত্র: বিডিপ্রতিদিন

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer