প্রকাশিত: ১১/০৪/২০২০ ১:১২ পিএম

বিশ্বের সাথে বাংলাদেশেও করোনার প্রভাবে বন্ধ আছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। চলছে সরকারি ছুটি। এরমধ্যেই প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ শনিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সিলেবাস অনুযায়ী আগামী ১৫ থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে পরীক্ষা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মো. ফসিউল্লাহ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে সিলেবাস আবার নতুনভাবে সাজানো হতে পারে। তখন এই পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ করোনা পরিস্থিতির জন্য আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer