প্রকাশিত: ৩০/০১/২০১৭ ৫:০৩ পিএম
নিউজ ডেস্ক::
ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।
সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী ট্যাক্সির সঙ্গে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 
এতে টেক্সির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আতিক।
তিনি আরো জানান, সোহাগ ঢাকা থেকে বাগেরহাট যচ্ছিলেন।
দুর্ঘটনার পর বদিউজ্জামান সোহাগ যুগান্তরকে টেলিফোনে জানান, আমি আল্লাহর রহমতে অক্ষত আছি। আমাদের সঙ্গে থাকা একটি শিশু সামান্য আহত হয়েছে।
এদিকে সাবেক ছাত্রলীগ সভাপতির দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহ-সভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকির সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবন্দ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer