প্রকাশিত: ০২/০৭/২০১৮ ৮:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৮ এএম

ডেস্ক রিপোর্ট::
যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বুকভরা বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ।

রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি ছিল কে-৮ডাব্লিউ প্রশিক্ষণ বিমান। রাতের প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করেছিলেন দুই পাইলট। দুজনই নিহত হয়েছেন। এ দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের একটি কমিটি করেছে বিমানবাহিনী।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান সাংবাদিকদের বলেন, গতকাল রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি বুকভরা বাঁওড়ের মধ্যে আছড়ে পড়ে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল বাশার মিয়া জানান, বাঁওড়ের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।

দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিচ জানান, বিমান বিধ্বস্তের স্থান নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস যশোর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer