প্রকাশিত: ০৩/০৮/২০১৮ ৯:৫৩ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৮ পিএম

ঢাকা: লাঠিপেটা বা জল কামান নয়, আন্দোলনকারীদের মাঝে মিশে গিয়েও যে নাগরিক জীবনে স্বস্তি ফেরানো যায়, সেই উদাহরণটাই ফের সামনে নিয়ে এলো ঢাকা জেলা পুলিশ।

পুলিশ জনতা, জনতাই পুলিশ- এই চেতনা নিয়ে জেলা পুলিশের এই ভূমিকা এখন প্রশংসিত হচ্ছে জেলার সর্বত্র। যে কারণে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা – আরিচা মহাসড়কে হয়রানির শিকার হতে হয়নি কোনো সড়ক ব্যবহারকারীকে। পুলিশের সদয় আর মমতাময় ভূমিকাই সামাল দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের।

অনেকেই বলছেন, পুলিশের এ ধরনের ভূমিকা অপ্রীতিকর পরিস্থিতিকে দ্রুত সহনীয় করতে পারে। যার জন্যে প্রয়োজন পু‌লিশ বা‌হিনীর প্রতি সঠিক নির্দেশনা।

স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধার সন্তান রোকসানা জামান বলেন, ‘শিক্ষার্থীদের টানা ষষ্ঠ দিনের আন্দোলনে পরিবহন চলাচল সীমিত হলেও সাভারবাসীকে স্বস্তি‌তে রেখেছে পুলিশের ভূমিকা। যার বড় কৃতিত্ব ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।’

শাহ মিজান শাফিউর রহমান ব‌লেন, ‘কোনো উষ্কানির ফাঁদে পা দেওয়া নয়, নয় কঠোর কোনো ব্যবস্থা। সব সময় নির্দেশনা দেওয়া হয়েছে পরিস্থিতি ‘কোমলভাবে’ মোকাবিলা করার। অারও বলা হয়েছে, ‘ওরা আমাদের সন্তান। সড়কে থাকা শিক্ষার্থীদের প্রতি মানবিক ও শিশুবান্ধব আচরণের বিষয়েও সচেতন করা হয়েছে। প্রথমে আমরা মনে করেছি ওরা আমাদের সন্তান। আমার টিম সেটাই দেখিয়েছে।’

তিনি অারও বলেন, ‘নিরাপদ সড়কের দাবি আমাদেরও। সড়কে নিরাপত্তা দিতে গিয়ে আমাদের অনেক সদস্য সড়কে প্রাণ দিয়েছেন।আমরা সড়কে বেঘোরে কাউকে মরতে দিতে পারি না। সরকারও তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছে। কিন্তু দাবি আদায় করতে হবে শান্তিপূর্ণভাবে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের এ আন্দোলনকে কেউ যাতে বিতর্কিত করতে না পারে, কেউ যাতে রাজনৈতিকভাবে ফায়দা নিয়ে জনজীবনে অস্বস্তি সৃষ্টি করতে না পারে- সে ব্যাপারে আমরা বেশ সজাগ।’

পুলিশ সুপারের এই বক্তব্যের সত্যতা মেলে সাভারের সড়কে। সেখানে শিক্ষার্থীদের মিছিলের মাঝে ঢুকে কাঁধে হাত রেখে হাঁটতে দেখা যায় সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফরহাদুজ্জামান ভূইয়াকে। এসময় তা‌দের বাড়াবাড়ি না করে অসহিংস আন্দোলন বজায় রাখার ব্যাপারে সচেষ্ট দেখা যায়।

মুক্তিযোদ্ধার সন্তান পুলিশের ৩৪ ব্যাচের কর্মকর্তার এক‌টি ছবি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। জুয়েল নামে এক ব্য‌ক্তি তার ফেসবুক ওয়া‌লে এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সাভারের মতো শান্তির জায়গা আর কোথাও আছে? এখানে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ তো করছেই না, বরং তাদের হাতে হাত মিলিয়ে শা‌ন্তিপূর্ণভা‌বে অান্দোলন চালিয়ে য‌ওয়ার পরামর্শ দি‌চ্ছেন। সাভারের পুলিশ প্রশাসনকে দেখে সারা দেশের পুলিশদের শিক্ষা নেওয়া উচিত।’

এসআই ফরহাদুজ্জামান ভূঁইয়া ব‌লেন, ‘আমি ডিউটিতে ছিলাম। আমাদের প্রতি ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান স্যারের নির্দেশনা ছিল, ওদের অনুভূতিকে আগে সন্মান দেওয়া। আবার দেখতে হবে কোমলমতি এই শিক্ষার্থীদের অনুভূতিকে ব্যবহার করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃ‌ষ্টি করতে না পারে। স্যারের নির্দেশ মেনে আমরা কাজ করছি।কখন কে ছবি তুলেছে তাও খেয়াল করিনি।ছবিটি ফেসবুকে ভাইরাল হবে- এটাও ভাবি নি।’সুত্র বার্তা ২৪

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer