প্রকাশিত: ১৫/০৮/২০১৮ ১১:৫৭ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২২ পিএম

ডেস্ক নিউজ- চট্টগ্রামের হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে রাতের আঁধারে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে আটক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমানকে (৪৫)কে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার খলিলুর রহমানকে হাটহাজারী থানা থেকে প্রত্যাহার করে জেলা লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং রেলগেট তেইল্যা পুকুরপাড় এলাকায় প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী শিরিন আক্তার (২৬) এর সাথে সিএনজি অটো রিক্সাতে আপত্তিকরবস্থায় দেখতে পেয়ে এসআই খলিলুর রহমানসহ দুজনকে স্থানীয় যুবকরা আটক করে।

বিষয়টি স্বীকার করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এসআই খলিলুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। আটক প্রবাসীর স্ত্রীকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রবাসীর স্ত্রী শিরিনের সঙ্গে একটি চলন্ত সিএনজি অটোরিকশায় আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. সোহেল জানান, রাতে এসআই ও প্রবাসীর স্ত্রীকে চলন্ত সিএনজি অটোরিকশায় আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয় জনতা ধাওয়া করে তাদের আটক করে। প্রায় সময় তারা বাইরে রাত কাটায়। গত রাতেও কোথাও যাওয়ার পথে তাদের আটক করা হয়।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer