প্রকাশিত: ২৮/১১/২০১৯ ৮:৩৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপাচার্য তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গত ২৫ বিকাল ৩ টার দিকে সাক্ষাতকালে উপাচার্য প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন। প্রফেসর ড. শিরীণ আখতার প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, ভৌত অবকাঠামো ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য তাঁর ওপর অর্পিত এ মহান দায়িত্ব সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, আন্তরিকতা এবং জবাবদিহিতার মাধ্যমে পালন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী উপাচার্যের বক্তব্য অত্যন্ত আগ্রহ সহকারে শুনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্যকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...