প্রকাশিত: ২৭/০৪/২০২১ ১:২২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আমরা তিন কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছিলাম। টাকা-পয়সাও দিয়েছিলাম। কিন্তু আমরা সময়মতো ভ্যাকসিন পাচ্ছি না।

এতে ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
টিকা পেতে স্থানীয় এজেন্ট বেক্সিমকো ফার্মা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বারবার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। অল্প দিনের মধ্যে হয়তো ভ্যাকসিন পাবো। … পরিমাণটা অল্প কয়েক দিনের মধ্যে জানতে পারবো। ’

টিকার জন্য রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, চীন পাঁচ লাখ টিকা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।

সারা বিশ্বেই টিকার সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী রাষ্ট্র ৭০ ভাগ ভ্যাকসিন কিনে নিয়েছে। এখন পর্যন্ত ৫০-৬০টি দেশ ভ্যাকসিনই পায়নি।

চলমান লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, লকডাউনই একমাত্র উপায় নয়।

লকডাউন দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ট্রান্সমিশন (সংক্রমণ) কমিয়েছে। তবে লকডাউনের নেতিবাচক দিকও আছে। এতে দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা বেড়ে যায়।
লকডাউনের উপকার পাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ ২৪ থেকে ১৩-তে নেমে এসেছে। লকডাউনের বড় ফল পেয়েছি। কিন্তু লকডাউন তো সব সময় হতে পারে না। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা, স্বাস্থ্যবিধি মানা এবং অনুষ্ঠানে না যাওয়ার মতো দীর্ঘমেয়াদি উপায় মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, করোনার ‘সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ)’ কীভাবে আসলো সেটা জানা উচিত। না হলে আমরা ‘থার্ড ওয়েভের’ দিকে যাবো।

জাহিদ মালেক বলেন, টিকা নেওয়ার পর আমরা স্বাস্থ্যবিধি মানলাম না। পর্যটনে গেলাম, বিয়ের অনুষ্ঠানে গেলাম। হাজার হাজার লোক বিদেশ থেকে আসা-যাওয়া করলো। তারা স্বাস্থ্যবিধি মানেনি। এজন্য করোনা বেড়েছে।

তিনি সতর্ক করে বলেন, আবারও ভুল করলে, ভুলের মাশুল দিতে হবে যেটা এখন দিচ্ছি। প্রতিদিন একশোর বেশি লোক মারা যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশের ভুল থেকে আমরা শিক্ষা নিতে চাই। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে ঠিকভাবে চলতে পারি।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer