প্রকাশিত: ০৩/০৪/২০২১ ৯:৩৬ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনার শত্রু নই। আমরা আপনাকে সবসময় সৎ পরামর্শ দিই এবং নসিহত করি। পাশাপাশি আমরা দেশের মানুষকেও ওয়াজ মাহফিলের মাধ্যমে নসিহত করে শান্তিশৃঙ্খলা রক্ষা করি। আমাদের আন্দোলন, মিটিং-মিছিল সরকার ও দেশের বিরুদ্ধে নয়। আমাদের এ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে; যা চলতেই থাকবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

আজ শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

Daraz Bangladesh Ltd.

স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি-দাওয়া পেশ করা এবং মিছিল-মিটিং করার স্বাধীনতা আমাদের আছে- এমনটা দাবি করে আল্লামা বাবুনগরী বলেন, ওই স্বাধীনতা নিয়ে মোদিবিরোধী শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে মাদ্রাসার ছাত্রদের ওপর গুলি করার কোনো অধিকার পুলিশের নাই। কোনো ওসি যদি সেদিন ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করার আদেশ দেয়, সেই ওসির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই ওসি এখানে থাকতে পারে না। সেদিন আমাদের ছাত্ররা থানায় যে ইট নিক্ষেপ করেছে তার প্রমাণ কী?

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুফতি মুহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক আহসান উল্লাহ, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া।

এতে বক্তব্য দেন- ‘হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, সহ-সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর, হাটহাজারী উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, পৌর সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী ও হাটহাজারী উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাবিব উল্লাহ হাবিব প্রমুখ।’

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পৌর সদরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার স্বার্থে অবস্থান নেয়। তাছাড়া সমাবেশ পূর্ববর্তী জুমার নামাজের পর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সংযুক্ত কাচারী সড়কে পুলিশ বেষ্টনী তৈরি করে যান ও জন চলাচল বন্ধ করে দেয়। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উক্ত মহাসড়ক বন্ধ থাকায় মহাসড়কটি ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...