প্রকাশিত: ০৫/০৬/২০২০ ১২:২১ পিএম

পরিবর্তন::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কূটক্তি করার দায়ে সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা (পলি) আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সাটুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পার তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাহা মাহমুদা (পলি) আক্তার সে সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আব্দুল কুদ্দুছের কন্যা।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান মিঞা নিশ্চিত করে বলেন, একই গ্রামের অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত নামে এক আইনজীবী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পলিকে গ্রেপ্তার করা হয়। মামলা নং- ডিজিটাল নিরাপত্তা আইন ৩, ৪-৬-২০২০। পলিকে শুক্রবার মানিকগঞ্জ আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

মামলার বাদী অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত বলেন, মাহমুদা (পলি) আক্তার তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে গত ২০ মে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি পোষ্ট করেন। তাছাড়া ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোষ্ট করেন। এতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্নসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বিধায় আমি সাটুরিয়া থানায় গতকাল বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করি।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলেন, পার তিল্লি গ্রামের মাহমুদা (পলি) আক্তার তার ফেসবুক আইডি থেকে শুধু এখন নয়, সে অনেক দিন ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা লিখে নিয়মিত ফেসবুকে পোষ্ট করে আসছিল।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer