উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৬/২০২৩ ১১:৩৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাকে (হাসিনা) ফোন দিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের উপরে ছিল।

প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করে তুরস্কের জনগণের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রতি তার আস্থার কথা জানান। যা তুরস্কের দ্বিতীয় দফার নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোন প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ মানসিকভাবে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সাথে দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করেছে। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে যেন তুরস্কের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকে সেই কামনা করেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...