প্রকাশিত: ০৮/০৯/২০২১ ৯:২১ এএম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজারে প্রতীথযশা সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম আর নেই।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি….রাজেউন)।
বুধবার বাদে জোহর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কক্সবাজারের প্রবীণ ও সাংবাদিকতার অগ্রদূর এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উখিয়া প্রেস ক্লাব।

এক শোক বার্তায় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাইফুর রহিম শাহীন, সহ-সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্ছু, দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল, কার্যনির্বাহী সদস্য হানিফ আজাদ, ফারুক আহমদ, ওবায়দুল হক চৌধুরী আবু,নুর মোহাম্মদ সিকদার প্রমূখ বলেন, কক্সবাজারের সাংবাদিকতা ও উন্নয়ন, সমৃদ্ধি ও পর্যটন কক্সবাজারকে যারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন তাদেরই অগ্রজ সৈনিক এই মোহাম্মদ নুরুল ইসলাম।

তিনি কক্সবাজারের সাংবাদিকতাকে সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের যৌবন উৎসর্গ করেছেন। সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজারবাসী একজন সজ্জন, মানবতাবাদী ও দরদী একজন মানুষকে হারিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...