প্রকাশিত: ১৮/১০/২০২১ ২:০১ পিএম

সাতক্ষীরার তালায় খায়রুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষক নিজ মাদরাসার দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন। খায়রুল ওমরপুর গ্রামের মৃত মুসলিম সানার ছেলে ও মানিকহার দ্বিমুখী দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক। জানা গেছে, খায়রুল ইসলামের কাছে প্রাইভেট পড়তো ওই ছাত্রী। প্রাইভেট পড়ানোর সুযোগে কায়েক মাস আগে ওই ছাত্রীকে বিয়ে করেন খায়রুল। তিনি গত ১১ বছর আগে ওমরপুর এলাকার ওহাব মোড়লের মেয়ে তানিয়াকে বিয়ে করেন।

এ ব্যাপারে খায়রুল ইসলাম বলেন, ‘আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই ওই ছাত্রীকে বিয়ে করেছি। সে দশম শ্রেণিতে পড়লেও তার বয়স ১৯ বছর। ওই ছাত্রীর পিতা বলেন, ‘খায়রুলকে আমি অনেক বিশ্বাস করতাম। তার কাছে আমার মেয়ে প্রাইভেট পড়তো। একমাত্র মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করায় আমার স্ত্রী এবং আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’

মানিকহার দ্বিমুখী দাখিল মাদরাসা সুপার ফজলুর রহমান জানান, আমি লোকমুখে শুনেছি খায়রুল আমাদের মাদরাসার এক ছাত্রীকে বিয়ে করেছে। কিন্তু এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer