প্রকাশিত: ১৫/০৬/২০২২ ৬:৫৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চলতি বছরের মধ্যে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে তাগিদ দিয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৪ জুন) রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।

আজ ভার্চুয়ালি যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকের পর মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বছরই প্রত্যাবাসন শুরু করতে চাই। এটা তাদের জানিয়েছি।’

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য উভয় পক্ষ আলোচনা করেছে।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি ও মিয়ানমারে ফিরে যেতে আগ্রহীদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

আগামী দিনে যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চ্যান আই।

এর আগে ২০১৯ সালের মে মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক মিয়ানমারের রাজধানী নেপিদোতে হয়েছিল

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...