উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০১/২০২৪ ৯:৪৭ এএম

প্রতিজ্ঞা করেছিলেন, এক হাজার বিয়ে পড়ানোর পর নিজে বিয়ে করবেন। সেই প্রতিজ্ঞাই পূরণ করেছেন লক্ষ্মীপুরের যুবক মামুনুর রশীদ। কাজী হিসেবে যাত্রা শুরুর পর ১০৯৯টি বিয়ে পড়িয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আলোচিত এই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে।

গত শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হয়। রোববার নিজের বউভাত অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন কাজী মামুনুর রশীদ নিজেই।

জানা গেছে, বর কাজী মামুনুর রশীদের বাড়ি লক্ষ্মীপুর রায়পুর পৌর ৬ নম্বর ওয়ার্ডে। তিনি মৌলবি আব্দুল্লাহ সাহেবের বাড়ির কাজী মাওলানা মহতাসিম বিল্লাহর ছেলে। কনে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বড়ির মকবুল আহমেদের মেয়ে কানিজ ফাতেমা নুরা। এর আগে গাড়ী সাজিয়ে গ্রামের বন্ধু, সহকর্মী ও স্থানীয় মুরব্বিদের নিয়ে বিয়ের আসরে আসেন বর কাজী মামুন।

জানা যায়, ২০১৭ সালে কাজী মামুনুর রশীদ বাবার হাত ধরে কাজী পেশার সাথে যুক্ত হন। এখন পর্যন্ত তিনি প্রায় ১০৯৯টি বিয়ে পড়িয়েছেন। বিষয়টি নিয়ে কৌতূহল জাগে বন্ধু ও গ্রামের অনেকের মধ্যে। যদিও রবিবার তার বউভাতের দিন থাকলেও তিনি আরও দুটি বিয়ে পড়ান।

বরের বাবা কাজী মোহতাসিম বিল্লাহ বলেন, আমার সঙ্গে করেই মামুনুর রশীদকে কাজী বিষয়ে অভিজ্ঞতা শিখিয়েছি। আমি অসুস্থ থাকায় তাকে দিয়েই ৬ নাম্বার ওয়ার্ডের বিয়ের কাজ সম্পূর্ণ করা হতো। তার জন্য শুভ কামনা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer