প্রকাশিত: ১৪/০২/২০১৮ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৮ এএম

জে,জাহেদ চট্টগ্রাম:

চাকরিদাতাকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার দায়ে রওশন আক্তার নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকালে নগরীর বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক অভিযানে নেতৃত্ব দেন।

গোয়েন্দা বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রওশন আক্তার বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া তথ্য দিয়ে প্রতারণার উদ্দেশ্যে চাকরির জন্য আবেদন করেন। এরকম একটি প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েন হালিশহরের একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের এক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

এমডির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুতত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। একপর্যায়ে গত ২৩ জানুয়ারি রওশন ওই এমডিকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেপারীপাড়ার বাসায় যাবার আমন্ত্রণ জানান।

এমডি ভাবলেন যাকে চাকরি দেবেন, অফিসের বিশ্বস্ত জায়গায় বসাবেন তিনি এবং তার পরিবার সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নিলে মন্দ হয় না।

কথা অনুযায়ী বাসায় প্রবেশের কিছুক্ষণ পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনজন পুরুষ আচমকা বাসায় প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর এমডিকে মারধর করে তার কাছে থাকা অর্থ, মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

কিছুক্ষণ পর প্রতারক রওশনকে পাশে রেখে ঐ চক্রের রনি নামের একজন (বাড়ি ছাগলনাইয়া ফেনী) জোরপূর্বক ছবি তুলে এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশের হুমকি দেয়। এরপর তাকে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে প্রতারক চক্রের দেয়া বিকাশ নাম্বারে এক বন্ধুর সহায়তায় এক লাখ টাকা পরিশোধ করে মুক্তি পান এমডি।ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বেপারীপাড়া এলাকার একটি বাসা থেকে প্রতারক রওশনকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে চারজনকে আসামী করে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...