উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১০/২০২২ ৮:১৪ পিএম

১১ অক্টোবর ২০২২ইং মঙ্গলবার উখিয়ার কয়েকটি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালে সহ কয়েকটি গণমাধ্যমে “উখিয়ায় বনবিভাগের অভিযানে শাহাজাহান মেম্বারের ফাঁদ থেকে বেঁচে গেল হাতি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

প্রকৃত পক্ষে আমি একজন শান্তশিষ্ট, ধর্মভিরু প্রকৃতির সমাজ সচেতন লোক হই। পেশা জীবনে আমি সমাজসেবক ও জনপ্রতিনিধি এবং ব্যবসার সাথে জড়িত।

আমি গত ৫ বছর রাজাপালং ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জানতে পারছি হরিণমারা, দৌছড়ি, খয়রাতি এলাকায় অধিকাংশ মানুষ বনবিভাগের যায়গায় বসবাস ও চাষাবাদ করছে৷ দৌছড়ি এলাকায় গতকাল মঙ্গলবার বনবিভাগের অভিযানে কিছু বিদ্যুৎ তার এবং ঘর উচ্ছেদের নিউজ আমার নাম ব্যবহার করা হয়েছে৷ মূলত সেখানে কিছু ভূমিদস্যু আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। দৌছড়ি এলাকায় ভূমিদস্যু ও বালু সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত হেডম্যান আব্দুর রহিম প্রকাশ ভেধু ও সহকারী মাহামুদু হোসেন৷

ইতিমধ্যে গোপন সংবাদে প্রাপ্ত তথ্যমতে কয়েক লক্ষ টাকার মিশন নিয়ে নেমেছে আমাকে ভূমিদস্যুতা, বালু উত্তোলনকারী বানানোর জন্য। এ সকল ভূমিদস্যুতারা একট্রা হয়ে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ভিত্তিহীন, মনগড়া সংবাদ প্রকাশ করেছে যা শাক দিয়ে মাছ ঢাকার শামিল। আমি উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে এমন সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী…
মোহাম্মদ শাহ জাহান,
সাবেক ইউপি সদস্য,
রাজাপালং উখিয়া৷

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...