গতকাল ২০/০৮/২১ ইং স্থানীয় দৈনিক কক্সবাজার পত্রিকাসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘উখিয়ায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদের আমার ভাইকে জড়িয়ে সেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
প্রকৃত পক্ষে ওই ছাত্রী বিভিন্ন ছেলের সাথে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। কিন্তু ব্যক্তিগত শত্রুুতার জের ধরে আমার ভাইয়ের উপর অন্যায় ভাবে মিথ্যা একটি ঘটনা চাপিয়ে দিয়ে স্থানীয় প্রভাবশালী মহলের প্ররোচনায় ধর্ষণ মামলা দায়ের করেন। অথচ আমার ভাই এতে কোন প্রকার জড়িত ছিলনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো প্রকৃত ঘটনার রহস্য বের করার জন্য।,
এছাড়াও ওই ছাত্রীর মা নুর নাহার বেগম সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে মদ,গাজা, ইয়াবা বেচা-কেনা করি মর্মে যে কথা গুলো বলেছে তাও সম্পুর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ব্যবসা চালিয়ে আসছি।
মূলত: এসব মিথ্যাচার, শত্রুুতা করার একমাত্র কারণ হচ্ছে আমার ভাইয়ের নিকট থেকে নুর নাহার বেগম ১লক্ষ টাকা ধার নিয়েছিল উক্ত টাকা থেকে ৫০হাজার টাকা পরিশোধ করে, বাকী টাকা না দেওয়ার কু-মানসে এসব ষড়যন্ত্রমূলক মামলা, হামলা শুরু করেছে। যাহা কখনো সত্যি নয়। যাহা তদন্তে বেরিয়ে আসবে।
তাই আমি এই ধরনের মিথ্যা সংবাদের বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং পাঠকের প্রতি অনুরোধের পাশাপাশি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আব্দুর রহিম
পিতা-রশিদ আহমদ
সাং-ভালুকিয়া তেলিপাড়া, উখিয়া,কক্সবাজার।

পাঠকের মতামত