প্রকাশিত: ০২/১১/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৭ এএম

গত ৩১ অক্টোবর দৈনিক কক্সবাজার পত্রিকায় “রোহিঙ্গাদের ফেলে আসা গরু -মহিষ -ছাগল ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধ পথে পাচার হচ্ছে হরদম “শিরোনামে প্রকাশিত সংবাদটি আমরা ঘুমধুম সীমান্তের সচেতন এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উপস্থাপিত তথ্য সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দ্যেশ্যে প্রনোদিত এবং ঘোলা পানিতে মাছ শিকারের অবতারণা মাত্র। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ঘুমধুমের বহু সীমান্ত পয়েন্ট দিয়ে সিন্ডিকেট করে মিয়ানমার থেকে গরু আসাতো দুরের কথা, এপারের মানুষের চলাফেরা করাও দুরুহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। কারণ সামপ্রতিক সময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা আসার কারণে স্থানীয় প্রশাসন, (বিজিবি, পুলিশ, আনসার সহ) নানা সংস্থার লোকজন, সাংবাদিক, এনজিও সাহায্য সংস্থার লোকজনের আসা -যাওয়া বেড়ে গেছে। রোহিঙ্গাদের সামাল দিতে গিয়ে নির্ঘুম রাত আর বিনা বিশ্রামের দিন কাটাতে হচ্ছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে। তাতে সীমান্তে চলাচলে বিজিব, পুলিশের বহু চেকপোস্ট রয়েছে। ওইসব চেকপোস্টে দায়ীত্বরত স্থানীয় প্রশাসনের লোকজনকে সঠিক পরিচয় নিশ্চিত করে চলতে হচ্ছে। অথচ পত্রিকায় সাংবাদিক ভাইরা কোন মহলের প্ররোচনায় মিথ্যা সংবাদ পরিবেশন করে ঘুমধুমের ভার্বমুতি প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। উক্ত  বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে সাংবাদিক ভাইদের দেশপ্রেমিকতার সংবাদ পরিবেশন করার আহবান জানাচ্ছি।

নিবেদকঃ

জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা, নুরু মাঝি, সহসভাপতি ঘুমধুম আওয়ামীলীগ, নুরুল আলম নুরু সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ , শফিউল আলম সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন যুবলীগ, জহির আহমদ সাবেক মেম্বার ঘুমধুম ইউপি ও বিএনপি নেতা, আলী আকবর সর্দার ইউনিয়ন বিএনপি নেতা, ঘুমধুম (তুমব্রু),নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...