প্রকাশিত: ৩০/০৫/২০২০ ৮:২৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০মে) সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে মেয়র মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্যের শরীরের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন।

মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্যরা গত ২৯মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাঁদের শরীরের স্যাম্পল টেস্ট করতে দিয়েছিলেন।

প্রসঙ্গত, এরআগে গত ২৮মে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও সালাহউদ্দিন সেতু করোনা আক্রান্ত হন।

দোয়া চেয়েছেন মেয়র মুজিবুর রহমান :

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আরো ৪ সদস্যের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। মেয়র মুজিবুর রহমান বলেন, জনসেবা করতে জনতার মাঝে থাকতে গিয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা আজ করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer