প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৩:৩৯ পিএম

চট্টগ্রাম- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ের একটি বাড়ীতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ।  এসময়  কামরুন্নাহার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  তার পলাতক স্বামী মো. ফরিদও সাগর পথে চোরাচালান ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।

আজ সোমবার (২০ আগস্ট) ভোরে রায়পুর ইউনিয়নের নোয়াবাড়িতে পুলিশ এ অভিযান চালায়।

উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা বলে পুলিশ জানায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিক্তিতে আজ ভোর ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ফরিদের বাড়িতে অভিযান পরিচালনা করে প্রথমে ৩০ হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রী কামরুন্নাহারকে আটক করি। পরে তার স্বীকারোক্তিতে বাড়ীর পাশে গোয়াল ঘরের মাটি খুঁড়ে আরো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  অভিযানের খবর টের পেয়ে ফরিদ পালিয়ে যায়।

তিনি আরো বলেন, আমরা কামরুন্নাহারের স্বামী ইয়াবার গডফাদার মো. ফরিদকে গ্রেফতারের চেষ্টা করছি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer