প্রকাশিত: ২৯/০৯/২০১৮ ৯:২৬ পিএম

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ:;

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবির জওয়ানরা।জানা যায়, ২৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে বিজিবির টহলদল টেকনাফের সীমান্ত ইউনিয়ন সাবরাং এলাকার ইয়াবা অধ্যুষিত কাটাবনিয়া গ্রামের একটি পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সাবরাং বিওপির নায়েক মোহাম্মদ লালন খান এর নেতৃত্বে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা সুত্রে জানাগেছে। বিজিবির কৌশলি জওয়ানরা ফার্মের পার্শ্বে পোল্ট্রি ফার্মের মুরগীর নীচে বিছানো কুঁড়ো এবং ময়লা মিশ্রিত বিষ্ঠার স্তুপের নীচে কালো পলিথিন মোড়ানো অবস্থা থেকে ইয়াবাগুলো জব্দ করতে সক্ষম হয়।

২ বিজিবি অধিনায়ক মো: আছাদুজ্জামান চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাসমুহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer