প্রকাশিত: ৩০/০৫/২০২১ ৪:৩৭ পিএম

আগামী ১৩ জুন স্কুল-কলেজ খোলার তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যেতে পারে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে।

রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে তিনি এ ইঙ্গিত দেন।

১৩ তারিখ স্কুল-কলেজ খোলার কথা থাকলেও সেটি মনে হয় পিছিয়ে যেতে পারে- এক সাংবাদিক এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, শিক্ষামন্ত্রী মনে হয় সেভাবেই ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। অবশ্য উনি বলেছেন যে করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না।

সংক্রমণের হার ৫ শতাংশে না নামা পর্যন্ত বিধিনিষেধ থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।’

তিনি বলেন, ‘স্কুল কলেজ খোলার বিষয়ে আমরা আরও বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করছি। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে। তাদের সেরকম ফ্রিডম দেওয়া হচ্ছে। অনলাইন ক্লাস ও পরীক্ষা চলমান আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। যখন তারা স্কুলে আসবে, সংক্রমণ দ্রুত বেড়ে যেতে পারে। এত ঘনবসতিপূর্ণ একটি দেশে যে করোনা নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে পেরেছি, এটি সম্ভব হয়েছে কয়েকটি নির্দেশনা বা বিধিনিষেধের কারণে।’

অফিসগুলো কি আসলেই বন্ধ আছে? জানতে চাইলে তিনি বলেন, ‘যেগুলো জরুরি সেগুলোই খোলা আছে, তবে স্বাস্থ্যবিধি মেনে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer