প্রকাশিত: ২৮/০৭/২০১৮ ২:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৯ এএম

বিডিটোয়োন্টিফোর লাইভ ডটকম::
সাতক্ষীরার শ্যামনগরে আন্তঃজেলা মোটরসাই‌কেল চোর সি‌ন্ডি‌কে‌টের মূল হোতা রেজাউল ইসলাম (৪০) নামে এক নয় মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ

শনিবার (২৮ জুলাই) শেষ রাতে শামনগর উপজেলার নুরনগর এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত রেজাউল ইসলাম (৪০) সসে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রা‌মের মা‌জেদ ইসলামের ছে‌লে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, অভিযুক্ত রেজাউল শ্যামনগর থানা চত্বর থেকে পু‌লি‌শের মোটরসাই‌কেল চুরি, শ্যামনগর সদ‌রের আব্দুল্লা‌হেল বাকী অপহরণ মামলাসহ নয়টি মামলার আসা‌মি। তিন মাস ধরে সে আত্মগোপ‌নে ছিল।

বৃহস্প‌তিবার (২৬ জুলাই) রা‌তে রাজধানীর মিরপুর থে‌কে ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল রেজাউল‌কে গ্রেফতার ক‌রে শ্যামনগর থানায় সোপর্দ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে উপজেলার নুরনগর এলাকায় মটরসাইকেল উদ্ধারে যায় পুলিশ।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে রেজাউলের বাহিনী। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে রেজাউল নিহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer