প্রকাশিত: ০৭/১২/২০২১ ১০:৪৫ এএম


চট্টগ্রামের আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রোহিঙ্গা যুবক আবুল কালামকে (২৫) টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রবিবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম। রবিবার বিকালে চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার আসামি আবুল কালাম পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িকভাবে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর (এসআই) ও দুজন কনস্টেবল। ঘটনা তদন্তে একটি কমিটি কাজ করছে। বরখাস্ত সদস্যরা কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার আবুল কালাম লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৩৩৯ নম্বর কক্ষে বসবাসরত হামিদ হোসাইনের ছেলে।

তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানার একটি মাদক মামলা (নম্বর ১২(১২)২১) ও একই থানার অন্য একটি মামলার (নম্বর ১৩(১২)২১) এজাহারভুক্ত আসামি।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer