প্রকাশিত: ২৪/০৯/২০২০ ৯:১৭ এএম

গতকাল বুধবার কক্সবাজার জেলার পুলিশ লাইনস ড্রীল শেডে নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম-সেবা এর অভ্যর্থনা এবং বিদায়ী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম -সেবা এবং কক্সবাজার জেলার বিদায়ী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
উপস্থিত ছিলেন কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগন সহ বিভিন্ন পদমর্যাদা এর কর্মকর্তা ও কর্মচারীগণ,
ডিবি, ডিএসবি, কোর্ট পুলিশ এবং ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীগন, বিভিন্ন ক্যাম্প, ফাড়ি এবং তদন্ত কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগন, সকল সিভিল স্টাফ এবং আরআই সহ পুলিশ লাইনসের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যগন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগন নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিপি -সেবাকে স্বাগত জানান এবং বিদায়ী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সাথে কর্মকালের স্মৃতির রোমন্থন করেন। এরপরে জেলা পুলিশ, কক্সবাজারের পক্ষে নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম-সেবাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এবং বিদায়ী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)কে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশ সুপার হিসেবে কক্সবাজার জেলার কর্মকালের স্মৃতি রোমন্থন করেন এবং সকল পুলিশ সদস্যকে সহযোগীতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নবাগত পুলিশ সুপার এর জন্য শুভকামনা জানান।
নবাগত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার এর পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান এবং উপস্থিত সকল পুলিশ সদস্যকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল পুলিশ সদস্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এরপূর্বে নবাগত এবং বিদায়ী পুলিশ সুপারদ্বয়কে পুলিশ লাইনস এ অভিবাদন জানানো হয়। অনুষ্ঠান এর পরবর্তীতে নবাগত এবং বিদায়ী পুলিশ সুপারদ্বয় হিমছড়ি ফাড়ীর জন্য ক্রয় করা নতুন পিকাপের চাবি হস্তান্তর করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...